

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে”অধিকার,সমতা, ক্ষমতায়ন, নারী কন্যার উন্নয়ন “ এই প্রতিপাদ্যকে ধারন করে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শনিবার (৮ মার্চ) চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের উদ্যোগে এই দিবসটি পালিত হয়।দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সিএনবি প্রকল্প ও ব্রাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহন করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা ভ্যাটেরিনারী সার্জন হোসনে আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস। বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আব্দুল আহাদ ও সিএনবি প্রকল্পের মহিদেব এনজিও এর টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution