
প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২৫, ৪:৩০ পি.এম
পঞ্চগড়ে দেশের বিভিন্ন এলাকায় ধর্ষণের ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটি সহকারী শিক্ষক জুয়েল ইসলাম, আরিফ রায়হান ও আব্দুল গফুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, প্রাক্তন ছাত্র তানজিরুল ইসলাম ও শিক্ষার্থী রহুল আমিন।
এ সময় বক্তারা জানান, শান্তিপূর্ণ এ দেশে ধর্ষণের মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হওয়ায় দিন দিন এমন ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। শিশু থেকে বৃদ্ধ কোন নারীই এখন নিরাপদ নয়। ধর্ষকদের গ্রেপ্তার করে জনসমুখ্যে ফাঁসি দেয়া গেলে এই কলঙ্ক থেকে দেশ মুক্তি পাবে বলে দাবি করেন তারা। এ সময় শিক্ষক শিক্ষার্থীরা ধর্ষকের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution