

দিনাজপুরের ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় ২০ লক্ষ টাকা মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। সংবাদটি লেখা পর্যন্ত ঘোড়াঘাট থানায় একটি চুরির মামলার প্রস্তুতি চলছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ডুগডুগীহাটে শফিক শপিং সেন্টারে এ চুরি সংঘটিত হয়। দোকান মালিক শফিকুল ইসলাম শফিক জানান, আমি প্রতিদিনের ন্যায় কেনাবেচা শেষে দোকান তালাবদ্ধ করে বাড়িতে যাই।
ঘটনার পরের দিন রবিবার সকাল সোয়া ৭টার দিকে দোকানে এসে দেখতে পাই সংঘবদ্ধ চোরেরা দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রায় ২০ লক্ষ টাকার সার ও কীটনাশকের মালামাল চুরি করে নিয়ে গেছে। বিষয়টি ঘোড়াঘাট থানায় অবগত করা হলে পুলিশ চুরি হয়ে যাওয়া দোকানটি পরিদর্শন করেছেন। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে কথা হলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution