
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৮:২০ পি.এম
বিচারহীনতার প্রতিবাদে হাতীবান্ধায় কলেজ ছাত্রদলের মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ গেটের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আলিমুদ্দিন কলেজ শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মানিক, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাজীব হোসেন, সদস্য রাকিবুল ইসলাম রাকিব, সোহাগ হাসান সহ সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, "নারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি প্রশাসনকে আরও কঠোর হতে হবে, যেন অপরাধীরা কোনোভাবেই আইনের ফাঁক গলে পালিয়ে যেতে না পারে।"
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution