
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৫:১৭ পি.এম
ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজা ও পিকআপ জব্দ

মঙ্গলবার (১১ মার্চ) ভোরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় একটি দ্রুত গামী পিকআপটিকে থামানোর সিগনাল দেয় পুলিশ।
এ সময় পিকআপের চালক দ্রুতগতিতে কিছুদুর গিয়ে রাস্তার ধারে পিকআপ থামিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ৫৮ কেজি গাঁজাসহ পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় পলাতক পিকআপ চালকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution