
সারাদেশে অব্যাহত নারী শিশু ধর্ষণ, নিপীড়নের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করাসহ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নারী শিশু ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে জাগো বাংলাদেশ গাইবান্ধা জেলা এসবের আয়োজন করে।
প্রথমে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান প্রধান সদক প্রদক্ষিণ করে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে এসে শেষ করে। পরে সেখানেএক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে নারী-শিশু নিপীড়ন, ধর্ষণ এবং নারী বিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয়।
সিপিবি নারী শাখার মিতা হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ক্রীড়া ব্যক্তিত্ব পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, মহিলা পরিষদের রিকতু প্রসাদ, জাতীয় নারী জোটের শিরিন আকতার লিজা, দুর্বার নারী উন্নয়ন নেটওয়ার্কের মাজেদা খাতুন কল্পনা, আইস নাট্য সংস্থার শাহনাজ আমিন মুন্নী, উদীচীর শিরিন আকতার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ইসরাত জাহান লিপি, অবলম্বনের মাজেদা আকতার রুনু, নারী মুক্তি কেন্দ্রের নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীমা আফরোজ, নারী আন্দোলনের অধ্যাপক রোকেয়া খাতুন, ছাত্র ইউনিয়নের মৈত্রেয় হাসান জয়িতা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা আরো বলেন, একের পর এক ধর্ষণ ঘটছে, গণঅভ্যুত্থানে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও পরবর্তীতে নানাভাবে নারীদের হেনস্থা করা হচ্ছে। অবিলম্বে সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জন্য দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বক্তারা। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution