
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৭:৫৭ পি.এম
লালমনিরহাটে মব জাস্টিসের শিকার এক অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে শাওন অভিযোগ করেন, গত বছরের এপ্রিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে তার মা, নানী, দাদীসহ পরিবারের কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তিনি বলেন, "আমরা থানায় মামলা করতে গিয়েছিলাম, কিন্তু পতিত আওয়ামী সরকারের এমপির হস্তক্ষেপে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে আমরা আদালতের শরণাপন্ন হই।"
শাহাদাত হাবীব শাওন আরও জানান, সেই ঘটনার জের ধরে গত শুক্রবার রাতে একটি গুজব উসকে দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থিত কিছু যুবক প্রথমে তার দুই ভাই সৈকত ও জিয়াকে অপহরণ করে বেধড়ক মারধর করে। এরপর তারা তার বাড়িসহ আশপাশের আরও তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে শাওনের মা জমিলা বেগম, মামা ফজলুর রহমান ও মামী আনজু বেগম উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution