
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৪:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১১, ২০২৫, ৯:২৬ পি.এম
পীরগঞ্জে আরও দুটি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

মঙ্গলবার দুপুরের রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসন এবং সেনাবাহিনীসহ আকস্মিক অভিযান চালিয়ে দুটি ইটভাটাটি ভেঙ্গে গুড়িয়ে দেন।
উল্লেখ্য,এর আগে উপজেলার আরও ৫ টি ইটভাাটা ভেঙ্গে দেয়া হয়েছে। গত সোমবার খালাশপীর এলাকায় জনৈক নজরুল ইসলামের ইটভাটা ভেঙ্গে দেয়ার সময় স্থানীয়দের হামলায় ২ পুলিশ আহত হলে পরে সেনা বাহিনীর সহযোগিতা নিয়ে ওই ভাটাটি ভেঙ্গে দেয়া হয়।
অবশ্য উপজেলার ১৫ টি ইউনিয়নে এ ধরনের আরও ২৭ টি অবৈধ ইটভাটা রয়েছে। উপজেলায় যে ধরনের কচ্ছপের গতিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান চলছে এতে অবশিষ্ট আরও ২২ টি ইটভাটা উচ্ছেদ করতে মাসাধিকাল সময় প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution