
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৭৫০টি ইয়াবা ট্যাবলেটসহ হেলেনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। (বুধবার, ১২ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বসন্তের পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হেলেনা বেগম ওই গ্রামের আলম শেখের (৫০) স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ্-নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হেলেনা বেগম ও তার স্বামী আলম শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আলম শেখের বিরুদ্ধে সাঘাটা ও বগুড়া সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান চালানো হলে আলম শেখ পালিয়ে যান। তবে তার স্ত্রী হেলেনা বেগমকে ৭৫০টি ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution