
এসএসসি-২০০৪ ব্যাচ রংপুর বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রংপুর নগরীর আরএএমসি মার্কেটের রয়্যালিটি লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী ও জয়পুরহাটের ২০০৪ ব্যাচের বন্ধুরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পরিচিতি শেষে স্মৃতিচারণ পর্বে নিজেদের অতীত ও বর্তমানের অভিজ্ঞতা তুলেন ধরেন বন্ধুরা। পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন এসএসসি-২০০৪ রংপুর ডিভিশন গ্রুপের এডমিন মুন্না, মাশরেক, আকাশ। এছাড়াও বক্তব্য দেন ইফতার মাহফিল আয়োজক কমিটির মনজুরুল, মাসুদ, হাবিবুর, মাজেদ, রকি, মিঠু প্রমুখ।পরে ইফতারের আগ মূহুর্তে মাহে রমজানের তাৎপর্য ও রমজান পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution