
দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধর গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে নীলফামারীর সৈয়দপুরে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে তিন মাসব্যাপী প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ২০টি সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) বেলা ১১ টায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর সরকারপাড়ায় অবস্থিত শিশু স্বর্গ বিদ্যা নিকেতন চত্বরে ওই সেলাইমেশিন বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. নাছিম রেজা শাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পদাক শফিকুল আলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কালাম আজাদ, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক শওকত হায়াৎ শাহ, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লৎফর রহমান চৌধুরী, জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম, সেক্রেটারী মাজহারুল ইসলাম, শুভ সংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, বাংলানিউজটোয়েন্টিফোর.ডট এর নীলফামারী জেলা প্রতিনধি মো. আমিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর কালের ক›েন্ঠর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বসুন্ধরা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. মামুন, শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত রাফি,সদস্য ফরিদ মিয়া, আমিনুর রহমান, কালের কন্ঠ পত্রিকার নীলফামারী ভুবন রায় নিখিল, নিউজ টোয়েন্টিফোরের নীলফামারী প্রতিনিধি আব্দুর রশীদ শাহ,বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর উপজেলা শাখার সহ-সভাপতি মতিউর রহমান, যুগ্ম -সম্পাদক মুন্না দাস, সদস্য মাসুদ পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অসচ্ছল ২০ নারীর মধ্যে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution