
উত্তরের বাতিঘর ও দেশের অন্যতম সেরা শতবর্ষী কারমাইকেল কলেজের, বাংলাদেশ গ্রুপ থিয়েটার নিবন্ধনভুক্ত, একমাত্র নাট্য সংগঠন কারমাইকেল নাট্য -সাহিত্য সংসদ ( কানাসাস)। সোমবার (১৭ই মার্চ) কলেজের অন্নদা মোহন মিলনায়তনে " কারমাইকেল নাট্য-সাহিত্য সংসদ (কানাসাস) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
'কানাসাস' এর সভাপতি জনাব ইয়াকুব আলী রিপন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ফিরোজুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এম এ রউফ খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মনিরুল হক প্রধান, সংস্কৃতিক ঐক্য পরিষদের আহবায়ক মাহমুদুন নবী ডলার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসনাত শাওন, বাংলার চোখের চেয়ারম্যানহাজী মো. তানভীর হোসেন আশরাফি জনাব মেহেদী মাসুদ, সংস্কৃতিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি, আলমগীর হোসেন। উপস্থিত ছিলেন কানাসাস এর প্রতিষ্ঠাতা সভাপতি এসএস ইসলাম সৈকত, প্রতিষ্ঠাতা সদস্য জনাব মাহমুদুন্নবী বাবুল, সাবেক সভাপতি আসাদুল ইসলাম সরকার কমরেড, সাবেক সভাপতি গোলাম ফারুক পলাশ, সাবেক সভাপতি ফরহাদ শাহ, সাবেক সভাপতি আমিনুল ইসলাম সরকার মিলন,
মহিলা বিষয়ক সম্পাদক নাজিরা খাতুন বিথী, সম্মানিত সদস্য মতিউর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক হানিফ হিমু, সাবেক সভাপতি রাসেদ দুলাল, সাবেক সভাপতি শামীম আলামিন।
উপস্থিত ছিল কলেজের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও কলেজের কর্মচারীরা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution