
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মানষিক ভারসাম্যহীন নারী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার সূর্যের খামার গ্রামে মঙ্গলবার সকাল ১১টার দিকে। ওই এলাকার পঞ্চাশার্ধো মানষিক প্রতিবন্ধি নারীকে মাছ দেয়ার লোভ দেখিয়ে ভূট্রা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে একই গ্রামের সাইফুর রহমান ছেলে বাবর আলী (২৮)। ভূট্রা ক্ষেতেই অভিযুক্তকে আটক করে স্থানীয়রা। পরে অভিযুক্ত যুবককে পাশের বাড়ির একটি গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় তারা। বিকাল তিনটার দিকে নাগেশ্বরী থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় ধর্ষণের শিকার নারীকে পুলিশ হেফাযতে নেয়া হয়।
ধর্ষণের শিকার নারীর ছোট ভাই আবু বকর লাভলু জানান, জন্ম থেকেই তার বোন মানষিক ভারসাম্যহীন। এ কারণে তার বিয়েসাদী হয়নি। বাড়িতেই থাকেন তিনি। বাড়ির পাশে ধরকার বিল নামের একটি বিল রয়েছে। সেখানে প্রতিদিন জেলেরা মাঝ ধরে। সেখানে আমার বোন মাঝে মধ্যে গেলে তারা মাছ দেয়। মঙ্গলবার সকালে সে একই কারণে বিলের ধারে যায়। এসময় বাবর আলী ওই বিলে মাছ ধরছিলো। বাবর আলী আমার বোনকে মাছ দেয়া প্রলোভন দিয়ে বিলের পাড়ের একটি ভূট্রা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তিনি এরাও জানান, এসময় ক্ষেতে পানি দিতে গিয়ে এ দৃশ্য দেখে ফেলে ক্ষেত ওয়ালার ছেলে। পরে ক্ষেতের মালিক সেকেন্দার আলী ধর্ষক বাবর আলীকে আটক করে নিয়ে আসে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে অটক করা হয়েছে আর ধর্ষণের শিকার নারী স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়াধীন রয়েছে ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution