
প্রিন্ট এর তারিখঃ জুন ১৪, ২০২৬, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৪:৫১ পি.এম
ভূরুঙ্গামারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিক আটক

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওয়াল্টন প্লাজার সামন থেকে তাকে আটক করে থানা পুলিশ। তিনি গত ৪ আগষ্ট আগস্ট ভূরুঙ্গামারীতে ছাত্র জনতার উপর হামলা ঘটনায় করা মামলায় এজাহার নামীয় আসামি এবং অপর মামলায় অজ্ঞাত আসামী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তৌফিক । ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।
ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে কুড়িগ্রাম কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution