
প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৪:৫৬ পি.এম
মাহে রমজান উপলক্ষে হাতীবান্ধায় হোটেল শ্রমিকদের মাঝে ফুডপ্যাক বিতরণ

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে হাতীবান্ধা উপজেলার জামায়াতে ইসলামীর অফিসে এই ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার অফিস ও মিডিয়া সেক্রেটারি মাওলানা মিরাজুল ইসলাম মাহ্দীর সঞ্চালনায় ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি কাজী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আমীর হাছেন আলী, সেক্রেটারি রফিকুল ইসলাম, টংভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা, সহ-সেক্রেটারি ডাঃ মোঃ সাহিদুল আলম নিরো ও টংভাঙ্গা ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মানিক।
প্রতিটি ফুডপ্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ৩ কেজি আলু অন্তর্ভুক্ত ছিল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution