
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৪:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৯:১৪ পি.এম
রংপুরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বাংলার চোখ এর মানববন্ধন বিক্ষোভ মিছিল ও মোনাজাত

রংপুর প্রেসক্লাব চত্বরে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এবং ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ‘বাংলার চোখ’-এর আয়োজনে এক বিশাল মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন হাজী মো: তানবীর হোসেন আশরাফী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাহমুদুন নবী বাবুল।
অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জুলফিকার আলী আনসারি (খতিব, তেতুলতলা জামে মসজিদ)। এছাড়াও বক্তব্য রাখেন: হাফেজ মাওলানা আবু ঈশা (খতিব, নুরে মদিনা জামে মসজিদ), মো: ওমর ফারুক (সাধারণ সম্পাদক, বাংলার চোখ, মহানগর কমিটি), অধ্যক্ষ আবু সাঈদ (সভাপতি, জেলা ও মহানগর হাজী কল্যাণ সংস্থা), সহ-সভাপতি মো: খালেদ শারফি, মোখলেসুর রহমান সহ-সাধারণ সম্পাদক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী মালিক সমিতি, রংপুর এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিষ্পাপ শিশুদের হত্যা, হাসপাতাল ও স্কুল ধ্বংস করা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। বাংলার চোখ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর ফিলিস্তিনের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশ্বের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবতার স্বার্থে এ ধরনের আন্দোলনকে আরও বেগবান করতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution