
প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৯:২২ পি.এম
সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলী গণহত্যার প্রতিবাদে শুক্রবার দুপুর ২ টার দিকে ছাত্রজনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাহিরগোলা জামে মসজিদের সামনে এসে সমাবেশ করেন বিক্ষোভকারীরা।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আতাউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগরীর সাবেক সভাপতি মাহমুদ হাসান, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি ওমর ফারুক রাহমানী, বাহিরগোলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন ও সুন্দরগঞ্জ পৌর শিবিরের সভাপতি নোমান আব্দুল্লাহসহ অনেকে বক্তব্য দেন সমাবেশে।
বক্তারা বলেন, ‘গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর হামলা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। শিশু, নারী ও বৃদ্ধসহ নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ববাসীকে এ গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দাবীও জানান সমাবেশে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution