
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৮:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৫, ৮:৩৫ পি.এম
কিশোরগঞ্জে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় আহত দুই

নীলফামারীর কিশোরগঞ্জে বসতভিটার জমি সংক্রান্ত জেরে বাড়ি ঘর ভাংচুরসহ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন ২জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার পশ্চিম দলিরাম শাহপাড়া গ্রামের আফতাব আলীর ছেলে ময়নাল হোসেন (২১) ও জয়নাল এর স্ত্রী স্বপ্না আক্তার (২০)।
জানা যায়, উপজেলার পশ্চিম দলিরাম শাহপাড়া এলাকার আফতাব আলীর সঙ্গে একই এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আলামিন হোসেনের দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সন্ধ্যায় আলামিন হোসেন তার লোকজন নিয়ে ময়নাল হোসেনের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় ময়নাল হোসেনের বাড়িঘর ভাংচুরসহ দেশীয় অস্ত্রের আঘাতে ময়নাল ও স্বপ্না আক্তার আহত হন। তাদের সোরগোল চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যান আলামিন ও তার লোকেরা। পরে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনের অবস্থার অবনতি হলে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution