
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ৮:৫৬ পি.এম
পীরগাছায় সরকারবিরোধী পোস্টের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের পীরগাছায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের মানহানিকর ছবি শেয়ার করার অভিযোগে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জামিনুল ইসলাম মুকুল। তিনি পীরগাছা উপজেলার পারুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
গতকাল শনিবার বিকেলে 'অপারেশন ডেভিল হান্ট'-এর আওতায় উপজেলার দেউতি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, জামিনুল ইসলাম মুকুল দীর্ঘদিন ধরে ফেসবুকে সরকারবিরোধী নানা পোস্ট দিতেন। গোপন সংবাদের ভিত্তিতে ও গোয়েন্দা তথ্যের আলোকে তাকে অভিযান চালিয়ে আটক করা হয়।
তিনি আরও জানান, সরকারবিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে মুকুলকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution