
প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৫:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ৯:৫৯ পি.এম
সুন্দরগঞ্জে নিখোঁজের ৪দিন পর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বপন বাসফোর (৩৫) নামের এক সুইপারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৪ দিন পর গতকাল রবিবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ঘাঘট নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্বপন বাসফোঁর বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্ৰামের মৃত হাজারী বাসফোঁরের ছেলে।
বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আবদুস সবুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
নিহতের স্বজনদের বরাত দিয়ে আইসি আরও জানান, স্বপন বাসফোঁর পেশায় সুইপার। নেশাগ্রস্ত অবস্থায় গত বুধবার আনুমানিক রাত ১২টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution