
প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৩:০৬ পি.এম
রৌমারী সীমান্তে ৪৩ বোতল ভারতীয় মদ আটক

বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬১ এমপি থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়টাপাড়া সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় গয়টাপাড়া বিওপির বিজিবি সদস্যরা। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল ভারতীয় মদ আটক করা হয়।
তিনি আরও জানান, থানায় জিডি করে জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution