
প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৩:২৬ পি.এম
বকশীগঞ্জ সীমান্তে ২২ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

আটক মদক কারবারি সুজন খন্দকার শেরপুরের শ্রীবর্দী উপজেলার শ্রীবর্দী মৃতরআধি এলাকার মৃত শাজাহান খন্দকারের ছেলে।
বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার পিলার ১০৮৪-২-এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালপুর বাজার বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় কামালপুর বিওপির বিজিবি সদস্যরা।
এ সময় ভারতীয় ২২ বোতল ফেন্সিডিলসহ সুজন খন্দকার (৩৫) নামের মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় ১টি মোটরসাইকেল। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আসামীকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরণের চোরাচালান পাচার রোধকল্পে ও সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর বিজিবি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution