
প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৬:৩৩ পি.এম
দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় পুলিশ সার্জেন্ট নিহত

নিহত আব্দুল করিম নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের মৃত আব্দুল গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা যায়, ২৭ মার্চ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ট্রাফিক পুলিশের দায়িত্ব শেষে তিনি মোটরসাইকেল যোগে বীরগঞ্জ থেকে শহরে ফিরছিলেন। ঠিক ওই সময় বিপরিত দিক থেকে আসা শামীম পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পালিয়ে যাওয়ার সময় বাসটিকে উপজেলার হাটখোলা এলাকা থেকে আটক করা হয়। নিহত আব্দুল করিমের মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিলেলে প্রেরন করা হয়েছে - এবং আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution