
প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৫:০০ পি.এম
মেয়াদোত্তীর্ণ জন্মদিনের পঁচা কেক বিক্রির অপরাধে জরিমানা

উজ্জ্বল কুমার হালদার জানান, সোমবার রাতে রৌমারী বাজারে ইসলামী ব্যাংকের নিচতলায় 'ঢাকা মায়ের দোয়া সুইটস এন্ড কনফেকশনারী' নামে এক দোকানে ফ্রিজে রাখা মেয়াদোত্তীর্ণ জন্মদিনের পঁচা কেক এক গ্রাহকের কাছে বিক্রি করেন বাবু মিয়া। পরে জন্মদিনের অনুষ্ঠানের শুরুতে কাটুন খুলে দেখতে পান মেয়াদোত্তীর্ণ ও পঁচা কেক। এ সময় অভিযোগ করেন ওই ক্রেতা। পরে ওই দোকানে অভিযানকালে আরও অনেক মেয়াদোত্তীর্ণ ও পঁচা কেক পাওয়া যায়। এ অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, তদন্ত ওসিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution