
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৪:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৬:১৮ পি.এম
রাজিবপুরে বাজারে আগুনে পুড়ে ছাই ১১ দোকানের ৬৫ লাখ টাকার ক্ষতি

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, সকালে ফজরের নামাজ শেষে মসজিদে বাইরে এসে দেখি দাউদাউ করে আগুন চলছে। প্রথমে কাঁচামালের দোকানে আগুন লাগে পরে ফায়ার সার্ভিস আসতে আসতে আগুন চরদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান ও বাজারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে মুদি দোকান, জুতার দোকা, ভুষির গোডাউনসহ ১১টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আবু হানিফ বলেন, রাজিবপুর ও রৌমারী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের লাইন থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। আগুনে আনুমানিক প্রায ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন ইতিমধ্যে জেলা প্রশাসনকে অবগত করেছি। ব্যবসায়ীদের পাশে থাকবে উপজেলা প্রশাসন, তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution