
প্রিন্ট এর তারিখঃ জুন ২২, ২০২৬, ৯:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৬:৩৩ পি.এম
খানসামা উপজেলার আত্রাই নদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২ এপ্রিল (বুধবার) বিকেলে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের পশ্চিম বাসুলী ফরিদাবাদ শাহপাড়ায় আত্রাই সবুজ সংঘ বন্ধু মহল নৌকা বাইচ কমিটির আয়োজনে নদীর দুই পাড়ে হাজারো মানুষ এই প্রতিযোগিতা উপভোগ করেন।
সরেজমিনে দেখা যায়, আত্রাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতাটি।দেখতে নদীর দু’ পাড়ের হাজার হাজার নারী-পুরুষ-শিশু উপভোগ করেন। বিভিন্ন এলাকার (৮ টি ) দল নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, আ স ম গোলাম কিবরিয়া জেহাদ ,খেলা পরিচলনার দায়িত্বে ছিলেন আব্দুর রাকিব (মুকুল), ইঞ্জিনিয়ার কাইদুর জামান আজাদ,
এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হায়াৎ নূর, গ্রামীণ ব্যাংকের ম্যানাজার সাহিদুল ইসলাম ,পল্লী চিকিৎসক মোকলেছুর রহমান সহ প্রমুখ। রশিদুল বাইচ ও ভবেশ বাইচ এবং ভাই ভাই বাইচ নৌকা প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে খেলে। এতে প্রথম স্থান অধিকার করে রশিদুল বাইচ।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী প্রথম স্থান অধিকারী দলের হাতে একটি টিভি, ও দ্বিতীয় স্থান অধিকারী দলের হাতে একটি মোবাইল ফোন উপহার হিসেবে তুলে দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution