
নীলফামারীর ডিমলায় র্যাবের অভিযানে তিন কেজি গাঁজাসহ রবিউল ইসলাম(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পাইকারটারী এলাকায় শরিফুল ইসলামের বসত ঘরে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল একই ইউনিয়নের লারকুড়া এলাকার মৃত. ছফির উদ্দিনের ছেলে।
অভিযানে খবর বুঝতে পেরে সুকৌশলে পালিয়ে যান বাড়ির মালিক শরিফুল ইসলাম। পলাতক শরিফুল একই এলাকার আমিনুর রহমানের ছেলে।
র্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার ব্যক্তিকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution