
প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ৬:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৩:৫৭ পি.এম
সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কাশেম দুলু সরকারের ইন্তেকাল

বাদ জুম্মা শহরের সাহেবপাড়া ঈদগাহ্ মাঠে তাঁর প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমের গ্রামের বাড়ি সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের পাঠানপাড়ায় তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে সাবেক সংসদ সদস্য মো. সিদ্দিকুল আলম সিদ্দিক, সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর শাহীন আকতার শাহীন, সাবেক পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু, পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম, সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ, সাংবাদিক নজির হোসেন নজু, মিজানুর রহমান মিলন, এম ওমর ফারুক, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারেরপ্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution