
কুড়িগ্রামের রৌমারীতে অষ্টমী মেলায় জুয়া খেলার অপরাধে একরামুল (৪০) নামের এক জুয়ারীকে তিন দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (০৫ এপ্রিল) এই আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার। দন্ডপ্রাপ্ত জুয়ারী একরামুল উপজেলার শৌলমারী ইউনিয়নের বোয়ালমারী এলাকার মৃত আবু বক্করের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদাল এই তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, শনিবার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া এলাকায় অষ্টমী মেলার আয়োজন করা হয়। সেখানে বসানো হয় জুয়ার আসর। ওইদিন বিকেলে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় খেলার আসর থেকে একরামুল (৪০) নামের এক জুয়ারীকে আটক করা হয়। পরে ওই জুয়ারীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। এ সময় দোষ স্বীকার করায় ওই জুয়ারীকে তিন দিনের জেল ঘোষণা করেন বিচারক।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution