
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ১০:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১১:৩০ পি.এম
বাংলাদেশের হিন্দুরা হচ্ছে রাষ্ট্রের আমানত: ব্যারিস্টার ফুয়াদ

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, হিন্দুরা এ রাষ্ট্রের আমানত। অন্য দেশে কী হচ্ছে সে দায় সংখ্যালঘুদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। শনিবার (৫ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ, বুড়িমারী স্থল বন্দর ও পাটেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সারাদেশের ব্যবসায়িক যোগাযোগের প্রসার ঘটাতে মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, হিন্দুরা এ রাষ্ট্রের আমানত তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার যেনো আগামী জুন-জুলাইয়ের বাজেটে এ মহাসড়কটির বরাদ্দ দেন সে আশা করি। ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ১৮ পণ্য আমদানি করা যায় না। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার রাজস্ব হারাচ্ছে। সব সিন্ডিকেট ভেঙে পণ্য আমদানি করা যায় এর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
তার সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব, এবি পার্টির নেতা এরশাদ হোসেন সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution