
মাদকে না বলি, ক্রীড়াকে হা বলি শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে হয়ে গেলো নবাবগঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। শনিবার (৫ এপ্রিল) বিকালে নবাবগঞ্জ ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। হেয়াতপুর কিংস ক্রিকেট ক্লাব ভোটারপাড়া দুরন্ত ব্রাদার্সকে ৮৬ রানে পরাজিত করে চ্যাম্পিন হয়। খেলা শেষে জেলা বিএনপির উপদেষ্টা ও বিনোদনগর ইউ,পির চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরুস্কার তুলে দেন। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিহুদ দৌলা সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। এ খেলায় মোট ৬টি দল অংশ গ্রহন করে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution