

দীর্ঘ ১৩ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনরা মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার পাঁচ বছর মেয়াদী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৫ এপ্রিল) উপজেলার চারটি ভোট কেন্দ্রে একযোগে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা প্রায় ১৫ হাজার। চারটি কেন্দ্রে মোট ভোট কাস্ট হয় ৩৫৩৮ টি। ভোট গণনা শেষে সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে প্রধান নির্বাচন কমিশনার মাইকেল টুডুর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন, সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ।
ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে গরুর গাড়ি প্রতীকে লুইস মুরমু ১১শ ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী সুবাস মার্ডি হারমোনিয়াম প্রতীকে ভোট পেয়েছেন ১১শ ২৮ টি। সাধারণ সম্পাদক পদে মাইকেল হেমরম পাঞ্চি শাড়ি প্রতীকে ২১শ ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপন বেসরা মাদল প্রতীকে ভোট পেয়েছেন ১১শ ৯৬ টি ও কোষাধ্যক্ষ পদে মাইকেল মার্ডি কোদাল প্রতীকে ১৭শ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুয়েল টুডু কাঁসা লোটা প্রতীকে ভোট পেয়েছেন ১৬শ ৫৩ টি।
ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন, নির্বাচনের দায়িত্বে থাকা, সহকারী নির্বাচন কমিশনার মিখাইল মার্ডি, অনিল মার্ডী, আলোইশিউস হাঁসদা সহ অনেকে। এর আগে নির্বাচনে তিনটি পদে আদিবাসী ভোটারা উপজেলার ওসমানপুর উচ্চ বিদ্যালয়, কানাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,বেলোয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবিরের পাড়া সেন্ট মেরি ভিয়ান্নী উচ্চ বিদ্যালয়ে তারা তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution