
রংপুরের তারাগঞ্জে মাদকসেবনের দায়ে লোকমান হোসেন (৩৯) কে জেল ও জরিমানা করা হয়েছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা ভ্রাম্যমান আদালত এ সাজা দেন। দন্ডপ্রাপ্ত মাদকসেবনকারী উপজেলার ইকরচালি ইউনিয়নের কাঁচনা শাহপাড়া গ্রামের মৃত রহমোতুল্লাহর ছেলে লোকমান হোসেন।
জানা গেছে, দীর্ঘদিন থেকে মাদক সেবনে যুব সমাজকে নষ্ট করে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেছেন। রোববার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তাসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা লোকমান হোসেনের বাড়িতে গিয়ে উপস্থিত হন। এসময় মাদক সেবনরত লোকমান হোসেনকে আটক করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল রানা ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, মাদকদ্রব্য সেবন করে এলাকার যুব সমাজকে নষ্ট করছেন। এতে করে শান্তি শৃঙ্খলা রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution