
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৯:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৯:৪০ পি.এম
বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়ীত্ব পাবে না…প্রধান বিচারপতি

দায়িত্ব গ্রহণের খুব অল্প সময়ের মধ্যে বিচার ব্যবস্থা ও বিচার বিভাগের অবকাঠামোগত সাংবিধানিক সংস্কারের নীলনকশা জাতির সামনে তুলে ধরেছিলাম। তাই বলতে চাই বিচার বিভাগের সংস্কার না করলে কোনো সেক্টরের সংস্কার স্থায়ীত্ব পাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদ। সোমবার(৭ মার্চ) সকাল ১১টায় দিনাজপুরের হিলিতে হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজে সৈয়দ জাফর ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব মন্তব্য করেন।
এসময় তিনি বেশকিছু শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন এবং বলেন মেধাবী,পরিশ্রমী ও উচ্চ স্বপ্নবিভোর শিক্ষার্থীদের জন্য নির্ভর যোগ্য একটি সহায়তার খাত বাড়িয়ে দেয় এসব বৃত্তি ফান্ড। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের রেডিয়ার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা,আপিল বিভাগের রেজিষ্টার মুহাঃ হাসানুজ্জামান, প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঁঞা, স্পেশাল অফিসার জনাব মোঃ মোয়াজ্জেম হোছাইন,দিনাজপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আলমগীর কবীর,দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহ,দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম,দিনাজপুর পুলিশ সুপার মারুফত হুসাইন,হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুজন মিয়া, হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ফেরদৌস রহমান, অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদসহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution