
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ৫:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৫, ৯:৫২ পি.এম
ফুলবাড়ীতে সাবেক পুলিশ সদস্যের বাড়ির দরজা-জানালা ভাঙচুর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাবেক এক পুলিশ সদস্যের বাড়ির দরজা জানালার থাই গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত ওই পুলিশ সদস্য ফুলবাড়ী বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।বুধবার ৯ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনিরুজ্জামান (৬০) এর বাড়ীতে এ ভাংচুরের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক পুলিশ সদস্য মনিরুজ্জামান বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায় , ভুক্ত ভুক্তভোগী ওই পুলিশ কনস্টেবল গত ৩০ ফেব্রুয়ারি ২২ ইং তারিখে অবসর গ্রহনের পর থেকে নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট দাখিল মাদ্রাসা সংলগ্ন নিজ বাড়িতে বসবাস করে আসছেন। কিন্তু উক্ত বসতবাড়ির জমি নিয়ে প্রতিবেশী ভাই-ভাগীদের সাথে দীর্ঘদিন থেকে তার বিরোধ চলছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের অন্ধকারে তার ভাই- ভাগী সহ এলাকার দুষ্কৃতিকারীরা তার বাড়ীর জানালার থাই গ্লাস ও দরজা ভাংচুর করতে পারে বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। তিনি আরও উল্লেখ করেন এ ঘটনায় তার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, অবসরপ্রাপ্ত ওই পুলিশ সদস্য মোবাইলে আমাকে ঘটনা সম্পর্কে জানানোর পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এখন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution