
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ১২:২০ পি.এম
ঠাকুরগাঁওয়ে ওপেন হাউসে ভাইরাল হওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার

সম্প্রতি বালিয়াডাঙ্গীতে একটি ওপেন হাউস ডে অনুষ্ঠানে অতিথির আসনে বসা অবস্থায় সামশুল হকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এরপর থেকেই তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সামশুল হকের দুই ছেলে বৈষম্যবিরোধী ছাত্র হ ত্যা র মামলার এজাহারভুক্ত আসামী। এছাড়াও তার বিরুদ্ধে গত ৫ আগস্টের পর এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত সরকার জানান, সামশুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গত ৫ আগস্টের পর এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution