
তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে অনুষ্ঠিত মারকাযী ইমতিহান পরীক্ষায় অংশ গ্রহন করে মেধা তালিকায় স্থান পাওয়ায় দিনাজপুরের নবাবগঞ্জ কেরাতিয়া ক্বওমী মাদ্রাসার ১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বুধবার সন্ধায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবাবগঞ্জ ওলামা পরিষদের আয়োজনে ইসলামিক মহা সম্মেলন অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী আফছার আলী বিএসসি ট্রাষ্টের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি বাংলাহিলি আজিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা আব্দুল ওয়াহাব শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় নবাবগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওলানা শরিয়তুল্লাহ, সহ সভাপতি মাওলানা শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক মুফতী হাফেজ আঃ আজিজ, আফছার আলী বিএসসি ট্রাস্টের পরিচালক আল আলিমুল রাজি প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও একই অনুষ্ঠানে ওলামা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্বওমী মাদ্রাসার ৬৫ জন দাওরায়ে হাদিস ও হাফেজ শিক্ষার্থীকে পাগড়ী প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution