
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ১১:২৫ পি.এম
ফুলবাড়ীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে-খড়িবাড়ী সড়কে বিপরীত দিক থেকে আসা দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৫০) নামের এক অটোরাইস মিলের শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী-টু-খরিবাড়ী সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম উলিপুর উপজেলার কাশেম বাজার এলাকার উমর আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিহত সাইদুল ইসলাম দীর্ঘদিন ধরে ফুলবাড়ী সদরে জোবেদা অটোরাইস মিলে শ্রমিকের কাজ করে আসছেন। বৃহস্পতিবার কাজ শেষে নিজ বাড়ীতে ফেরার পথে উপজেলা সদর ইউনিয়নের সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী টু খরিবাড়ী সড়কে পিকআপটি একটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করলে দুই দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইদুল ইসলামের মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution