
ঢাকায় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে কলেজ শাখা ছাত্রদল। সোমবার দুপুরে নীলফামারী সরকারী কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোকলেসুর রহমান কাজল, সরকারী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি, যুগ্ম আহবায়ক ফিরোজ আহমেদ সৈকত ও রইসুল ইসলাম রানা এতে বক্তব্য দেন।
কর্মসুচি থেকে দ্রুত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহবান জানানো হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম বলেন, জাহিদুল ছাত্রদলের সক্রিয় একজন কর্মী এবং জুলাই অভ্যুত্থানের একজন অকুতোভয় সংগ্রামী কর্মী। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে আমরা এর দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution