
প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৬, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১০:৪১ পি.এম
রংপুরে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারিকে ডিগ্রী সমমর্যাদার দাবিতে মানববন্ধন

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্রোমা ইন মিডওয়াইফারি কোর্সক ডিগ্রী সমমান করার দাবিতে রংপুরের প বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত নগরীর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেন নগরীর সরকারি বেসরকারি নার্সিং ইন্সটিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী।
এসময় অধ্যায়নরত শিক্ষার্থীরা বলেন, আমাদের কোর্সের স্নাতক কোর্সের সমমানের স্বীকৃতি প্রদানের জন্য বিভিন্ন সময়ে দাবি জানিয়ে আসছি। এই প্রেক্ষিতে ৯ জুলাই ২৪ ইং তারিখে মাননীয় মন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় ও ২০ আগষ্ট ২০২৪ ইং তারিখে প্রধান উপদেষ্টা বরাবরে স্বারক লিপি প্রদান করি। আমাদের যৌত্তিক দাবির পক্ষে নীতি নির্ধারকরাসহ মত পোষন করলেও আজ পর্যন্ত কোন সুস্পষ্ট পদক্ষেপ গ্রহন করেননি। তা অত্যান্ত হতাশা জনক ও মর্মস্পশী। সে জন্য আজ আমরা রাজ পথে নামতে বাধ্য হয়েছি।
আদায়ে নানা ধরণের শ্লোগান দেন। রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থী ফাতিমা স্নেহা নার্সিং কলেজের শিক্ষার্থী সজিব আহমেদ,স্মার্ট লিভিং নার্সিং কলেজের ফিরোজ কবির, মেডিহেল্প নার্সিং কলেছের বাদশা সরকার, নর্দান নার্সিং ইন্সটিটিউটের মোঃ শোয়েব প্রমুখ।বক্তারা বলেন, আমরা ইন্টারমিডিয়েট পাশের পর তিনবছরের কোর্স সম্পন্ন করি। কিন্তু আমাদের ডিগ্রী সমমান করা হয় নি। এতে আমরা চাকরিতে পিছিয়ে যাচ্ছি। এছাড়াও আমরা জুলাই বিপ্লবে সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করেছি। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। পরে দাবি আদায়ে তারা স্মারকলিটি প্রদান করেন ডিসির কাছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution