
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৩:৩৮ পি.এম
ছাত্রজনতার মিছিলে হামলা, ফুলবাড়ীতে যুবলীগ- ছাত্রলীগের দুই সভাপতি গ্রেফতার

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম ওরফে টিটি আমিনুল (৪৬) ও কাশিপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান ওরফে জ্যোতি মিয়া (২৮)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, আসামীদ্বয় তালিকাভুক্ত ফ্যাসিস্ট। শেখ হাসিনার দেশত্যাগের পর গত ৪ আগষ্ট ফুলবাড়ী থানায় ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ০৬(০৮)২৪ নম্বর মামলার তদন্তে আমিনুল ইসলামের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদিকে আসামী জিল্লুর রহমান ফুলবাড়ী থানার ১৯(১)২৫ নম্বর মামলার এজাহার নামীয় আসামী।
সোমবার রাতে উপজেলার বেড়াকুটি ও গংগারহাট বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution