
প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৩:৫৯ পি.এম
জুমারবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক হিল্লোলের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন জুমারবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড (বাজিত নগর) সভাপতি মোরশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম।
লিখিত বক্তব্যে জানানো হয়, জুমারবাড়ী ইউনিয়ন কমিটির যুগ্ন-আহবায়ক ছানাউল ইসলাম হিল্লোল কতৃক গত ৩ এপ্রিল বাজিত নগর বাজারে বিএনপি অফিস ভাংচুর করার মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানান এবং বাজিত নগর তথা জুমারবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে কোন বিএনপি অফিস নেই বলে জানানো হয় এবং হিল্লোলের স্ত্রী বিগত জাতীয় সংসদ উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার কর্মী ছিলেন ও তিনি ভাই হুমায়ন কবির সুমনসহ পুরো পরিবার ২০২৪ সালে নির্বাচনে আওয়ামী লীগের কর্মী হিসাবে কাজ করেছেন। তিনি আওয়ামী লীগের সাথে আতাত করে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন৷ এখন নিজের স্বার্থ হাসিল করতে স্থানীয় বিএনপির ত্যাগী নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে, এই হিল্লোল কতৃক স্থানীয় বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার বিষয় টি তদন্ত করে দলীয় পদক্ষেপ নেয়ার জন্য উর্ধতন নেতাদের সুদৃষ্টি কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution