
দিনাজপুরের ঘোড়াঘাটে গোয়ালঘর থেকে রাতের আঁধারে পিকআপ গাড়ীতে করে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আজাবুদ্দিন।
সোমবার (২১শে এপ্রিল) রাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর গ্রামের এক ব্যবসায়ীর ৫টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গরুর মালিক উপজেলার বুলাকীপুর ইউনিয়ানের বরাতীপুর গ্রামের মৃত সাবাতুল্লাহ'র ছেলে আজাবুদ্দিন।
অভিযোগ সূত্রে জানা যায়, তিনি একজন গরু ব্যবসায়ী তিনি বিভিন্ন এলাকা থেকে গরু ক্রয় করে বিভিন্ন হাটে বিক্রয় করে ও বাড়িতে গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করেন।
তিনি প্রতিদিনের ন্যায় সোমবার রাতে অনুমানিক সাড়ে ৯ টার দিকে রাতের খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমায়।
পরের দিন মঙ্গলবার সকাল আনুমানিক ৭ টার দিকে ঘুম থেকে উঠে ঘরের বাইরে গিয়ে দেখতে পায়। গরুর গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা। গোয়ালের দরজা খুলে দেখতে পায় তার ৫টি গরু কে বা কার রাতের কোন এক সময় গোয়াল ঘরের বেড়া ও তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে ৫ টি গরু চুরি নিয়ে যায় চোরেরা
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান,আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্তের জন্য অফিসার নিয়োগ করা হয়েছে এবং চুরি হওয়া গরু উদ্ধারের জন্য তৎপর রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution