
প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৬:৫৪ পি.এম
পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধা থেকে গ্রেফতার

ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩ সদস্যরা। বুধবার দুপুর বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে মেহেরাজকে গ্রেফতার করে তারা।
গ্রেফতার মেহেরাজ ইসলাম ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বিবিএ অধ্যায়নরত। মেহেরাজ ঢাকার বনানি এলাকার নুরুল ইসলাম সর্দারের ছেলে। র্যাব জানায়, আমরা গোপন খবরে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় এক আত্মীয়ের বাড়ি থেকে মেহেরাজকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই। মেহেরাজ ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পরপরেই তাকে কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে যাচ্ছে র্যাব সদস্যরা। এ বিষয়ে র্যাব-১ উত্তরা থেকে ব্রিফিং করে বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution