
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই-আগষ্ট বিপ্লবের ফলে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের দ্বার উন্মোচন হয়েছে এখন। বুধবার দুপুরে নীলফামারী সরকারী কলেজ অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবির শহর শাখার আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন তিনি।
ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ৫আগষ্টের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল সংগঠন গণতান্ত্রিক পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে পারছে। বলেন, বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। সবাই নাগরিক সুবিধা পাবে এক্ষেত্রে ধর্ম-জাতি বিভেদ থাকবে না। ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারী কলেজ শাখার সভাপতি হাসান আলী। বক্তব্য দেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মেসবাহুল করিম, রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান ও রেজাউল করিম প্রমুখ।
ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এতে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution