
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ৮:১১ পি.এম
হিলিতে মাদকদ্রব্য টাপেন্টাডল সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৫

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, টাপেন্টাডলসহ পৌর শহরের ধরন্দা এলাকার আয়নাল হকের ছেলে বেলাল হোসেন (২৭)।
এছাড়া জি আর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামীরা হলেন, উত্তর বাসুদেবপুর এলাকার মৃত কালাম আজাদের ছেলে আনিসুজ্জামান হিরো(৩৫), মধ্য বাসুদেবপুরের মিরুর ছেলে
নয়ন(৩৪),উত্তর বাসুদেবপুরের রবি কসাই উরফে খাটুর ছেলে তাজু (২৮), ধরন্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে রুবেল হোসেন (৩২)।
হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম বলেন, হাকিমপুর উপজেলাকে শতভাগ মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে থানার পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য টাপেন্ডাল ট্যাবলেট, জি আর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি সহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরের পরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution