
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ৯:০২ পি.এম
ফুলবাড়ীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার করল পুলিশ

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, নুর হোসেন চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন। ১১ বছরের ফাতেমা এবং সাত বছরের একটি ছেলে সন্তানসহ বাড়ীতে থাকেন তুলি বেগম।
বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে এক প্রতিবেশীর পুকুরে মাছ কুড়াতে যান তুলি বেগম। মাছ নিয়ে এসে বাড়িতে রেখে আবারও ছাগলের জন্য পাতা আনতে বাহিরে যান। পাতা নিয়ে বাড়িতে এসে ফাতেমাকে ডাক দিলে মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখতে পান আঁড়ার সাথে মেয়ের নিথর দেহ ঝুলতে। পরে তুমি বেগমের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে শিক্ষার্থীর ঝলন্ত মরদেহ নিচে নামায়।
খবর পেয়ে কুড়িগ্রামের সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যা ৭টায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর জন্য ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
নিহত শিক্ষার্থীর মা তুলি বেগম (৩৬) জানান, মাছ কুড়িয়ে এনে ঘরে রাখার সময়ও ফাতেমা ঘরে ছিল। তাকে বাড়িতে রেখে ছাগলের খাবারের জন্য পাতা আনতে বাহিরে যাই। কিছুক্ষণ পর এসে দেখি ঘরের আঁড়ার সাথে আমার পরিধেয় ওড়না গলায় পেঁচানো অবস্থায় তার লাশ ঝুলছে। পরে আমার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা এসে ঝুলন্ত লাশ নামিয়ে ফেলে।
এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোজাম্মেল হক জানান, এটি হত্যা, না আত্নহত্যা তা সঠিকভাবে বলা যাচ্ছে না। নিহত শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution