
প্রিন্ট এর তারিখঃ জুন ৩০, ২০২৬, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১১:৫৯ পি.এম
গণ অভ্যুত্থানে ১০০ শিশুকে হত্যা করা হয়েছিল : তারেক রহমান

তিনি বলেন, সংস্কার তো জিয়াউর রহমানের সময় থেকে শুরু হয়েছে। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, টিভিতে টকশোতে সহ সব ক্ষেত্রে তা বিএনপির ৩১ দফাতেই আছে। সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপির নেতৃবৃন্দ এই সংস্কার কার্যক্রম শুরু করবে। জনমানুষের যে প্রশ্ন যে চাওয়া, তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে। তবে বিএনপি সফল একটি রাজনৈতিক দল হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবিদাবা নিয়ে সংস্কার কার্যক্রম চালাবে বলেও জানান তিনি।
তিনি আরো বলেন, আমরা যেই সংগ্রাম নিয়ে রাজপথে নেমে এসেছিলাম বিগত ১৫ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠায়। যেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। বহু নেতাকর্মী আমাদের পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই বলিদানকে কোনভবে বৃথা যেতে দেয়া যাবে না।
তারেক রহমান দলীয় কার্যক্রম গতিশীল করতে ৩১ দফা নিয়ে জনগণের বাড়ি বাড়ি যেতে ও জনসম্পৃক্তা বাড়াতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এর আগে, দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে পঞ্চগড় জেলার সাধারণ মানুষের চাওয়া পাওয়ার কথা শুনে উত্তর দেন তিনি।
কর্মশালায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ বক্তব্য রাখেন।
কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একই কর্মশালায় তারেক রহমান ঠাকুরগাঁও ও দিনাজপুরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে বক্তব্য রাখেন ও নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উপর দেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution