
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো,আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১১), এবং মো. জহুরুল হক মেয়ে জান্নাতুন (৯), । তারা দুজনেই একই গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে যে কোনো সময়ে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে শিশুদুটি। সাঁতার জানত না তারা। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, "দুই শিশুর মৃত্যুর ঘটনাটি ঘটে আজকে দুপুরে। স্থানীয়ভাবে জানা গেছে, তারা সাঁতার জানত না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution