
প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ১১:৩৫ পি.এম
হিলিতে যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা ও জব্দকৃত সিরাপ ধ্বংস

দিনাজপুরের হিলিতে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর লাইসেন্সবিহীন যৌন উত্তেজনা সৃষ্টিকারী সিরাপ বিক্রি ও মজুতের অপরাধে দুই মুদি দোকানিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান এবং প্রায় ২ হাজার পিচ জব্দকৃত সিরাপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
রবিবার (২৭ এপ্রিল) বিকেলে পৌর শহরের ছাতনি চৌমুহনী বাজারে মোতালেব হোসেন ও জনৈক মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, পৌর শহরের ছাতনি চৌমুহনী বাজারের মুদি দোকানে অবৈধভাবে লাইসেন্স বিহীন ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর সিরাপ বিক্রি ও মজুত করা হয়েছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী উক্ত বাজারের মুদি দোকানি মোতালেব হোসেন কে এক লাখ টাকা ও জনৈক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । এ সময় জব্দ করা যৌন উত্তেজনা সৃষ্টিকারী বিভিন্ন ব্রান্ডের প্রায় ২ হাজার পিচ বোতল সিরাপ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ধ্বংস করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution